আজই শুরু করুন ডিজিটাল ফাস্টিং
আজই শুরু করুন ডিজিটাল ফাস্টিং
বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। স্মার্টফোন, স্মার্ট টিভি ও সোশ্যাল মিডিয়া ছাড়া যেন আমাদের দৈনন্দিন জীবন কল্পনাই করা যায় না। কিন্তু কখনো কি খেয়াল করেছেন—মাত্র ১০ মিনিটের জন্য ফোন হাতে নিয়েছিলেন, অথচ কখন যে এক-দেড় ঘণ্টা কেটে গেছে, টেরই পাননি? এ অভিজ্ঞতা এখন প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীরই।
গবেষণা বলছে, একজন স্মার্টফোন ব্যবহারকারী দিনে
গড়ে প্রায় ২,৬১৭ বার নিজের ফোন স্পর্শ করেন। ফোন কল,
মেসেজ, খবর পড়া, ছবি তোলা কিংবা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি—এসবের পাশাপাশি অনেক সময় কোনো কারণ ছাড়াই
মানুষ বারবার ফোন হাতে নেয়। ধীরে ধীরে এটি পরিণত হয় আসক্তিতে।
সময়ের সঙ্গে বাড়ছে স্ক্রিন আসক্তি
বিশেষজ্ঞদের
মতে, স্ক্রিন আসক্তি অনেকাংশে
মাদকাসক্তির মতোই। যেমন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে আরও তীব্র নেশার দিকে ঝুঁকে
পড়ে, তেমনি স্ক্রিন-আসক্ত মানুষও সময়ের সঙ্গে আরও
গভীরভাবে ডিজিটাল জগতে ডুবে যায়।
একসময় নিরীহ
অনলাইন গেম খেলতে খেলতে শিশু-কিশোররা জড়িয়ে পড়ে সহিংস গেম কিংবা অনলাইন জুয়ার মতো
ক্ষতিকর কর্মকাণ্ডে। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন পণ্য বা কনটেন্ট দেখার
অভ্যাসও অনেককে দিনরাত ব্যস্ত রাখে ভার্চুয়াল জগতে। এর নেতিবাচক প্রভাব পড়ে
ব্যক্তির—
- শারীরিক স্বাস্থ্যে
- মানসিক স্থিতিতে
- কাজের দক্ষতায়
- পারিবারিক ও সামাজিক সম্পর্কে
তাই বিজ্ঞানীরা
এখন গুরুত্ব দিচ্ছেন “ডিজিটাল ফাস্টিং”-এর ওপর।
কী এই ডিজিটাল ফাস্টিং?
দিনের একটি
নির্দিষ্ট সময় ডিজিটাল ডিভাইস থেকে সম্পূর্ণ দূরে থাকাকেই বলা হয় “ডিজিটাল
ফাস্টিং”। এটি মূলত নিজের মন ও শরীরকে স্ক্রিনের অতিরিক্ত নির্ভরতা থেকে কিছু
সময়ের জন্য মুক্ত রাখার একটি সচেতন উদ্যোগ।
কীভাবে শুরু করবেন?
দিনের কাজ
শেষে রাত ১১টা থেকে ভোর পর্যন্ত সময়টুকু হতে পারে ডিজিটাল ফাস্টিংয়ের আদর্শ সময়।
প্রয়োজনীয় কাজ সেরে রাত ১১টার পর বন্ধ করে দিন—
- স্মার্টফোন
- টেলিভিশন
- ল্যাপটপ
- ট্যাব কিংবা অন্যান্য স্ক্রিন
ডিভাইস
এরপর
নিরবচ্ছিন্ন ঘুম ও মানসিক বিশ্রামে কাটুক পুরো সময়।
ডিজিটাল ফাস্টিংয়ের উপকারিতা
১. ভালো ও গভীর ঘুম
নিরবচ্ছিন্ন
কয়েক ঘণ্টার ঘুম শরীর ও মনকে সতেজ রাখে। এতে পরদিন কাজ করার শক্তি ও মানসিক
প্রস্তুতি বাড়ে।
২. মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি
অতিরিক্ত
স্ক্রিন ব্যবহার মনোযোগ কমিয়ে দেয়। ডিজিটাল বিরতি মনোযোগ ও স্মৃতিশক্তিকে আরও
তীক্ষ্ণ করে।
৩. সৃজনশীলতা বৃদ্ধি
মস্তিষ্ক যখন
কিছুটা বিশ্রাম পায়, তখন নতুন চিন্তা ও সৃজনশীল ধারণা সহজে আসে।
৪. মানসিক প্রশান্তি
সোশ্যাল
মিডিয়া প্রায়ই মানুষের মধ্যে তুলনা ও অপূর্ণতার অনুভূতি তৈরি করে—“আমার নেই”, “আমি পিছিয়ে আছি” ইত্যাদি। ডিজিটাল
ফাস্টিং এসব চাপ থেকে মুক্তি দিয়ে মানসিক প্রশান্তি এনে দেয়।
৫. শারীরিক সুস্থতা
দীর্ঘক্ষণ
স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের সমস্যা, ঘাড় ও পিঠব্যথা, মাথাব্যথাসহ নানা শারীরিক জটিলতা তৈরি হয়। ডিজিটাল ফাস্টিং এসব সমস্যার
ঝুঁকি কমাতে সাহায্য করে।
সহজ কিছু করণীয়
সবার আগে প্রয়োজন দৃঢ় সিদ্ধান্ত
যেকোনো
পরিবর্তনের শুরু নিজের ভেতর থেকেই। যদি আপনি সত্যিই স্ক্রিনের অতিনির্ভরতা থেকে
বেরিয়ে আসতে চান, তবে সেটিই হবে আপনার প্রথম সাফল্য।
পারিবারিক অভ্যাস গড়ে তুলুন
একসঙ্গে ভালো
অভ্যাস গড়ে তোলা অনেক সহজ। পরিবারে সবাই মিলে নির্দিষ্ট সময় ডিজিটাল ডিভাইস থেকে
দূরে থাকার অভ্যাস করলে তা দ্রুত জীবনযাপারের অংশ হয়ে উঠবে।
উপসংহার

No comments
Post a Comment